ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০১:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 156

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট সংলগ্ন ব্যস্ততম ‘চিটাগাং শপিং কমপ্লেক্স’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) সকালে মার্কেটের দোকানপাট খোলার আগেই এই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম আগুনের খবর পাওয়া যায়। এরপর আগ্রাবাদ ও বায়েজিদ বোস্তামী স্টেশনের পাঁচটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে এলেও মার্কেটের ভেতরে প্রচুর পরিমাণ ধোঁয়া জমে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, শপিং কমপ্লেক্সের ভেতরে এখনো ঘন ধোঁয়া বিদ্যমান। ফলে আগুনের তীব্রতা কমলেও ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সর্বশেষ আপডেট ০১:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬