ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:২৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 44

আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান। দেশটির নৌবাহিনী জানিয়েছে, আরব সাগরে বিপদগ্রস্ত একটি বাণিজ্যিক জাহাজ থেকে ১৮ বিদেশি নাবিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, এমভি গোল্ড অটাম নামের জাহাজটি থেকে বিপদের সংকেত পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। উত্তর আরব সাগরে পরিচালিত এই অভিযানে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি তাদের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার সক্রিয় করে। পাশাপাশি নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস হুনাইনঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকৃত নাবিকদের প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপন সহায়তা এবং জাহাজের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হয়েছে। পরে তাদের চিকিৎসা ও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য করাচিতে নিয়ে যাওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান

সর্বশেষ আপডেট ১১:২৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬