২৬ দিনে নিশ্চিত হাম ও হাম উপসর্গে ১৬৬ শিশুর মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৮:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 187
দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার নিয়েছে। মাত্র ২৬ দিনে নিশ্চিত হাম ও তার উপসর্গে ১৬৬ শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ২ হাজারের বেশি শিশু, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশু এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সারাদেশে ২৩ শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে। সন্দেহজনক লক্ষণ নিয়ে আরও ১৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত শিশুদের সংখ্যা ২ হাজার ২৪১ এবং সন্দেহজনকভাবে আক্রান্ত ১২ হাজার ৩২০।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ঢাকা বিভাগ চিহ্নিত হয়েছে, এরপর রাজশাহী বিভাগ। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকায় ১৫০ শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে, এছাড়া সন্দেহজনক লক্ষণ নিয়ে ৫০৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন।

































