ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কারের পথে সরকার : তথ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৬:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 73
সরকার ডিজিটাল সিকিউরিটি আইন পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, শিগগিরই গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, আইনকে সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করার কাঠামোয় আনা হবে।
মিডিয়া রিফরমস কমিশনকে ব্রিটিশ অফকমের মতো পুনর্গঠনের পরিকল্পনা চলছে। তিনি আরও জানান, হত্যা, মিথ্যা মামলা ও গুমসহ নির্যাতিত সাংবাদিকদের ন্যায্য প্রতিকার এবং অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য নতুন ভাতা ব্যবস্থা চালু করা হবে।
তিনি বলেন, বড় ধরনের অপরাধের জন্য তৈরি বয়ানকে কখনোই আইনজীবী বা সরকারের স্বীকৃতি হিসেবে ব্যবহার করা যাবে না। ফ্রিডম এবং রেস্পন্সিবিলিটির মধ্যে সঠিক ভারসাম্য থাকা জরুরি, উল্লেখ করে স্বপন বলেন, স্বাধীনতার নামে যে নৈরাজ্য চালানো হয়, তা প্রতিরোধ করতে হবে।
সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ফ্রেমওয়ার্ক দাঁড় করানো হবে। মন্ত্রী আরও বলেন, রিফর্ম ট্র্যাকার ব্যবহারে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কার্যকর হবে।
বিজ্ঞাপন ও তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অঘোষিত প্রতারণা রোধের লক্ষ্যে সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।































