যে কারণে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

- সর্বশেষ আপডেট ০৪:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 100
শেরপুর-৩ আসনের স্থগিত উপনির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি নানা অনিয়ম ও নিরাপত্তা সমস্যা উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান বলেন, কিছু কেন্দ্রে জালভোট হয়েছে এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।
শেরপুর-৩ আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা অন্তর্ভুক্ত। মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন, ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে ১২৮টি কেন্দ্র। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতিতে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।































