শেহবাজের ‘এক্সপোস্টের’ সফলতা নিয়ে আন্তর্জাতিক কূটনীতি মহলে জল্পনা

- সর্বশেষ আপডেট ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 149
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের মধ্যে কূটনৈতিক মধ্যস্থতা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
মার্কিন সাময়িকী ফোর্বস সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞদের উদ্ধৃত করে প্রকাশ করেছে, শেহবাজের পোস্টগুলো কি সত্যিই তার নিজের লেখা, নাকি অন্য কেউ তার হয়ে তৈরি করছে, সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে।
মঙ্গলবার পোস্ট করা বার্তায় শেহবাজ ট্রাম্পকে অনুরোধ করেন, “মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা দৃঢ় ও সুসংহতভাবে এগোচ্ছে। এই প্রক্রিয়াকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার স্বার্থে আমি সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।”
তবে বার্তার খসড়া অনুলিপি প্রকাশের পরই নানা প্রশ্ন ও জল্পনা শুরু হয়। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, ভাষা ও উপস্থাপনায় কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। বিশেষত শেহবাজের নামের নিচে ব্যবহৃত পরিচিতি তার সরকারি দপ্তরের প্রচলিত রীতির সঙ্গে মেলে না।
একজন বিশ্লেষক ধারণা দিয়েছেন, বার্তাটি হয়তো পাকিস্তানের ভেতর থেকে লেখা হয়নি; বরং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো পক্ষের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ধরনের সন্দেহ দেখা দিয়েছে।
ফোর্বস পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
অবশ্য বিষয়টি যে কেবল বিতর্ক সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আঙ্গিকে আলোচনার জন্ম দিচ্ছে, তা প্রকাশ্যে স্পষ্ট হয়ে উঠছে।




































