রাত ৮টা পর্যন্ত ব্যবসা করতে চায় দোকান-মালিক সমিতি

- সর্বশেষ আপডেট ০৯:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 191
জ্বালানিসংকটের কারণে সরকার দেশজুড়ে সব দোকান ও শপিং মল সন্ধ্যা ছয়টায় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে ব্যবসায়ীরা রাত আটটা পর্যন্ত খোলার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন।
আরও পড়তে পারেন
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ বলেন, ‘দিনে ও রাতে বিদ্যুতের খরচ প্রায় একই, তাই সকাল দুই ঘণ্টা বন্ধ রেখে সন্ধ্যার পর খোলা রাখার সুযোগ চাইছি, যাতে অফিস শেষে ক্রেতারা কেনাকাটা করতে পারেন।’
সমিতির স্ট্যান্ডিং কমিটির জরুরি ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয়েছে, সকাল ৯টার পরিবর্তে ১১টায় খোলা ও সন্ধ্যা ছয়টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হবে।
নাজমুল বলেন, ‘করোনার পর থেকে ব্যবসায়ীরা ক্রমাগত সংকটে। পয়লা বৈশাখের আগে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন, তাই সময় বৃদ্ধি না হলে বড় সমস্যা হবে। দোকান বন্ধের পর হিসাব–নিকাশে আরও ঘণ্টা লাগে, যা ব্যবসার জন্য ব্যাহত।’
অন্যদিকে, মন্ত্রিসভার বৈঠকে সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা, ব্যাংক লেনদেন সকাল ৯টা থেকে ৩টা, এবং দোকান–শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
































