শিরোনাম
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 92
সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার ভোরে স্থানান্তর করা হলে চিকিৎসকের পরামর্শে তিনি ধীরে ধীরে সাধারণ কথাবার্তা শুরু করছেন।
এর আগে ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
চলতি বছরের ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারানোর পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
এদিকে বিএনপির অন্য স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে গেছেন।
































