ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ৫৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ১২:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 231

মেহেরপুর সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শালিকা গ্রামের আবু সুফিয়ানের মালিকানাধীন ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে ২৬ ব্যারেলে সংরক্ষিত মোট ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। গুদামটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, জব্দ তেল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেহেরপুরে ৫৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ

সর্বশেষ আপডেট ১২:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬