শিরোনাম
৭০ ভাগ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে: জামায়াত এমপি

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 201
পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ মঙ্গলবার জাতীয় সংসদে জানিয়েছেন, দেশের প্রায় ৭০ ভাগ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন।
একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছেন ৫১ ভাগ মানুষ। তবু রাষ্ট্র সংস্কারের কাজ থেমে আছে।
তিনি বলেন, “বিগত ১৭ বছরের উন্নয়ন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। দেড় বছর নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় বিচার ও সংস্কার পিছিয়ে গেছে। নখের কালি শুকোবার আগেই গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনের বিষয় ভুলে যাওয়া হয়েছে।”
শফিকুল মাসুদ আরও উল্লেখ করেন, “রাস্তা সংস্কার নয়, রাষ্ট্র সংস্কারের কাজ করতে হবে। জনগণ সংশোধনের জন্য সক্রিয় হয়নি। প্রস্তাব ছিল, কিন্তু তা গ্রহণ হয়নি।
১১টি সিটি করপোরেশনে প্রশাসক বদল হয়েছে, সবই সরকার দলীয়। বিএনপি ৪২ জেলা প্রশাসক বদল করেছে—ওখানেও কি ন্যায্যতার সুযোগ থাকতো না?”































