শিরোনাম
নিজ কার্যালয়ে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / 162
প্রধানমন্ত্রী তারেক রহমান তার সংসদ সচিবালয় কার্যালয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে সাক্ষাৎ করেন। নিজ কার্যালয়ে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।
সোমবার (৩০ মার্চ) আলাপ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা কিছুটা পথ সংসদ সচিবালয় কার্যালয়ের দিকে হেঁটেও যান।
বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশে দাঁড়ান। জানাজা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎটি প্রায় ২০ মিনিট চলেছিল। প্রধানমন্ত্রীর সাধারণ সৌজন্যতা ও সম্মান প্রদর্শন উপস্থিতদের মুগ্ধ করেছে।
































