শিরোনাম
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র জিয়াউর রহমান : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:৫১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 160
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র ছিলেন শহীদ জিয়াউর রহমান। তিনি সমাজের সবাইকে নিয়ে ভালো থাকা এবং ঐক্যবদ্ধভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রী শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বলেন, স্বাধীনতার ইতিহাসকে ছোট করার কোনো সুযোগ নেই।
অতীত ভুলে গেলে দুই চোখ অন্ধ হয়, অতীতে আটকে থাকলেও এক চোখ অন্ধ। শহীদ রাষ্ট্রপতির ভূমিকাকে অতীতে কমিয়ে দেখার চেষ্টা হয়েছিল, কিন্তু তার অবদান অপরিহার্য ছিল।
তিনি তুলে ধরেন, ১৯৭২ সালে দৈনিক বাংলায় ও ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত প্রবন্ধগুলোতে তার দীর্ঘ প্রস্তুতি এবং স্বাধীনতার প্রতি অবদান স্পষ্ট ফুটে উঠেছে। যদিও কিছু সময় তার খাটো করার চেষ্টা হয়েছে, সত্যকে লুকানো সম্ভব নয়।

































