ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভর্তুকিতে বিক্রির জন্য পাম তেল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 137

নিম্নআয়ের পরিবারের জন্য এক কোটি লিটার পাম তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তেল কেনার বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, পাঁচটি লটে এক কোটি লিটার পরিশোধিত পাম তেল কেনার জন্য দরপত্র আহ্বান করা হলে মোট ১৬টি প্রস্তাব জমা পড়ে। যাচাই-বাছাই শেষে সবগুলো প্রস্তাবকেই গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। এরপর সর্বনিম্ন দরদাতা হিসেবে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজকে নির্বাচন করা হয়।

এই তেল টিসিবির কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। পরিবহন খরচসহ প্রতি লিটার তেলের দাম পড়বে ১৬৩ টাকা ৪৮ পয়সা।

চলতি অর্থবছরে ভোজ্য তেল কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ কোটি লিটার। এর মধ্যে এখন পর্যন্ত ৬ কোটি ৫ লাখ লিটার তেলের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভর্তুকিতে বিক্রির জন্য পাম তেল কিনছে সরকার

সর্বশেষ আপডেট ০৯:২৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬