ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তরের গণহত্যা স্বীকৃতির প্রস্তাব যুক্তরাষ্ট্র কংগ্রেসে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 146

১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি তুলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

এতে হত্যাকাণ্ড, ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় তুলে ধরে জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবটি উত্থাপন করেছেন কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান। বিষয়টি এখন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিবেচনায় রয়েছে।

প্রস্তাবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়েছে, সে সময় বাংলাদেশে পরিকল্পিতভাবে গণহত্যা, যৌন সহিংসতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল।

তথ্যসূত্র হিসেবে তৎকালীন মার্কিন কর্মকর্তা, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিভিন্ন সংস্থার নথিপত্র ব্যবহার করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পাওয়ার পরও পাকিস্তানি সামরিক শাসকরা ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়।

এরপর ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস অভিযান চালানো হয়। ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাড তার বার্তায় ঘটনাটিকে ‘নির্বাচিত গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছিলেন—এই উদ্ধৃতিও প্রস্তাবে যুক্ত করা হয়েছে।

এ ছাড়া সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের প্রতিবেদন এবং সিনেটর এডওয়ার্ড এম কেনেডির নেতৃত্বাধীন উপকমিটির রিপোর্টে সংখ্যালঘুদের ওপর সংঘটিত সহিংসতার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইনবিদদের একটি সংস্থার গবেষণায় ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংঘটিত হত্যাকাণ্ডের পক্ষে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

প্রস্তাবটি পাস হলেও তা সরাসরি আইন হিসেবে কার্যকর হবে না। তবে এটি আন্তর্জাতিক পরিসরে একাত্তরের গণহত্যার স্বীকৃতি আদায়ের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধেও এমন স্বীকৃতি ভূমিকা রাখতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একাত্তরের গণহত্যা স্বীকৃতির প্রস্তাব যুক্তরাষ্ট্র কংগ্রেসে

সর্বশেষ আপডেট ০৯:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬