ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন যুদ্ধবিমান এফ‑৩৫ ভূপাতিত করেছে ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 226

ইরান দাবি করেছে, দেশীয় প্রযুক্তির বিমান-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমানকে তারা ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক প্রযুক্তি চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে ইরানি পক্ষ জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক এক সামরিক অভিযানে এফ-৩৫ কে লক্ষ্যবস্তু করে সফলভাবে আঘাত হানা হয়েছে।

ইরানি সূত্র আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করত, স্টিলথ বিমানকে শনাক্ত করা যাবে না। তবে দেশীয় প্রযুক্তি সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে।

এর আগে, ১৯ মার্চ আইআরজিসি জানিয়েছে, তারা একটি এফ-৩৫ বিমান আঘাত করেছে, যা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেবল নিউজ নেটওয়ার্ক সিএনএন জানিয়েছে, বিমানটি আঘাতের পর জরুরি অবতরণ করেছে বলে মনে করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

বিশ্লেষকরা মনে করেন, এ ধরনের দাবি যাচাইযোগ্য স্বাধীন সূত্রে নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে দেখা উচিত। আধুনিক স্টিলথ বিমান শনাক্ত ও ধ্বংস করা প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল।

ইরান জানিয়েছে, ভবিষ্যতে তারা প্রতিরক্ষা সক্ষমতার আরও নতুন দিক বিশ্ববাসীর সামনে তুলে ধরবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্কিন যুদ্ধবিমান এফ‑৩৫ ভূপাতিত করেছে ইরান

সর্বশেষ আপডেট ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬