ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি স্থাপনায় হামলা, গ্যাস সংকটে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 155

ইসরায়েলি বিমান বাহিনী বুশেহরে ইরানের একটি প্রধান প্রাকৃতিক গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে। ছবি: সিনহুয়া/শাদাতি।

ইরানের দুই দফা ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বড় ধাক্কা খেয়েছে। এতে দক্ষিণ এশিয়ার দেশগুলো—বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—গ্যাস সরবরাহে সংকটের মুখোমুখি হতে পারে।

এই দেশগুলো কাতারের এলএনজি-র ওপর অত্যন্ত নির্ভরশীল।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, হামলায় রাস লাফানের মূল এলএনজি কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতারএনার্জি পরিচালিত এই কেন্দ্র বিশ্ব এলএনজি রপ্তানির প্রায় ২০ শতাংশ সরবরাহ করে। মার্চের শুরু থেকেই হরমুজ প্রণালির কার্যত বন্ধ থাকায় উৎপাদনও স্থগিত রয়েছে।

রাস লাফান শুধু এলএনজি নয়, ইউরিয়া, অ্যামোনিয়া, সালফার ও হিলিয়ামের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি ও কৃষি উপকরণও উৎপাদন করে। মাইক্রোচিপ তৈরিতে ব্যবহৃত হিলিয়ামের প্রায় এক চতুর্থাংশই এখান থেকে আসে।

সংকট শুধু দক্ষিণ এশিয়াতেই সীমাবদ্ধ নয়; এশিয়া, ইউরোপ ও আফ্রিকা পর্যন্ত সরবরাহ ব্যাহত হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জ্বালানি স্থাপনায় হামলা, গ্যাস সংকটে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

সর্বশেষ আপডেট ০৮:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬