ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব ও ইরাকে মিসাইল হামলা দুই প্রবাসী বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 201

সৌদি প্রবাসী আব্দুল্লাহ আল মামুন, ইরাক প্রবাসী হবি পাইক

সৌদি আরব ও ইরাকে পৃথক মিসাইল হামলায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দুজনই গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। তাদের মৃত্যুর খবরে নিজ নিজ এলাকায় নেমে এসেছে গভীর শোক।

সৌদি আরবে নিহত আব্দুল্লাহ আল মামুন (৩৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

পরিবার জানায়, ৮ মার্চ ইফতারের আগে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে তিনি দগ্ধ হন।

পরে ডা. সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হলে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান স্বজনরা। তিনি একটি ছেলে সন্তান রেখে গেছেন।

একই ঘটনায় এর আগে কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন। আরও কয়েকজন বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন।

অন্যদিকে, ইরাকে মিসাইল হামলায় নিহত হয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার অধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের হবি পাইক (৩৫)। তিনি নলি মিয়া পাইকের ছেলে। প্রায় এক দশক আগে জীবিকার তাগিদে ইরাকে যান তিনি।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া মিসাইলের আঘাতে হবি পাইকের দুই পা ও বুকে গুরুতর জখম হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার চাচাতো ভাই কাদির গাজি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হবি পাইক স্ত্রী মিতু আক্তার ও দুই কন্যা—আলিশা (১৪) ও হাবিবা (৮)—রেখে গেছেন। তার মরদেহ দেশে আনতে পরিবার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দুই প্রবাসীর এমন মৃত্যুতে পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ভারী নীরবতা। স্বজনদের একটাই দাবি—দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৌদি আরব ও ইরাকে মিসাইল হামলা দুই প্রবাসী বাংলাদেশি নিহত

সর্বশেষ আপডেট ০৩:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬