জ্বালানি তেল সরবরাহে ৯ নির্দেশনা

- সর্বশেষ আপডেট ০৭:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 102
সরকার জেলা প্রশাসকদের জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নয়টি নির্দেশনা দিয়েছে।
রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অনলাইন মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও সব জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন ডিপোর মজুত যাচাই রিপোর্ট করতে হবে, পেট্রোল পাম্পে বরাদ্দকৃত তেল নিশ্চিতভাবে সরবরাহ করতে হবে এবং সব ধরনের কাস্টমারের সরবরাহ ও বিতরণ তদারকি করতে হবে।
এছাড়া পাম্প বন্ধ হলে কারণ অনুসন্ধান ও হিসাব যাচাই করা, অবৈধ মজুতদারি ও তেলের পাচার রোধ করা, ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা এবং বেশি দামে বিক্রি হলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জেলা পর্যায়ে নজরদারি বৃদ্ধি করা হবে যাতে জনগণের কষ্ট না বাড়ে।
তিনি বিদ্যুৎ সাশ্রয় এবং ব্যবসায়ী ও বিপণিবিতানে আলোকসজ্জা নিয়ন্ত্রণ, শীতাতপ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার বেশি রাখা এবং দোকান বন্ধের পর সাইনবোর্ডের আলো নিভানোর মতো নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
এর আগে প্রতিমন্ত্রী পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতা কামনা করেন। নেতারা আশ্বস্ত করেছেন, আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।































