ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 109

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে আজ শনিবার (১৪ মার্চ) ড্রোন হামলা হয়েছে। এফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএফপিকে একজন কর্মকর্তা বলেন, একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে।

নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্রও কূটনৈতিক মিশনে এ হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে।

বেশ কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে।

এদিকে ইরান উপকূলে হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপের সামরিক স্থাপনায় বোমা হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে ট্রাম্প বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তারা ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

সর্বশেষ আপডেট ১১:০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬