ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরমুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৯:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 293

বীরমুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত।

নরসিংদীর রায়পুরা আসনের দুইবারের সংসদ সদস্য ও কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আলী মৃধা-এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারন, কুরআন খানি, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে বীরমুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা এমপি স্মৃতি সংসদ।

আজ সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জে আল-জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি এম. মোজাম্মেল হক। সঞ্চালনা করেন আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপি।

স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা। অনুষ্ঠানে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাকবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন মৃধা, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।

মরহুম আব্দুল আলী মৃধা রায়পুরার করিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন নরসিংদী ব্রাহ্মন্দী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। কলেজ জীবনে তিনি ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। পরে ১৯৭০-এর দশকের শেষ দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুবদলে যোগ দেন।

মুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা দীর্ঘ সময় বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পরে জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় সভাপতি। নব্বইয়ের দশকে তৎকালীন সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি দৈনিক ইনকিলাব চালুর দাবিতে রাজপথে আন্দোলন চালান। সরকারের বিরোধিতার কারণে তিনি দীর্ঘদিন কারাভোগও করেন।

মরহুমের মৃত্যুতে রায়পুরাসহ পুরো নরসিংদীতে শোকের ছায়া নেমেছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য রাজনৈতিক অনুসারী ও গুণগ্রাহী রেখে যান।

আজকের স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপি সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা মরহুম আব্দুল আলী মৃধার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বীরমুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

সর্বশেষ আপডেট ০৯:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬