ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ পানির ঝুঁকিতে মধ্যপ্রাচ্য

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:২০:১১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 168

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ শুধু নিরাপত্তার সমস্যা নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম মৌলিক সম্পদ—পানির ওপরও সরাসরি আঘাত হাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করেছে, প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা আক্রমণ চালাচ্ছে। তেহরানের অভিযানগুলোতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, আর এর সঙ্গে জড়িয়ে পড়েছে পানির অবকাঠামোও।

মধ্যপ্রাচ্যের মরুপ্রধান দেশগুলো মূলত সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করার ওপর নির্ভরশীল। ডিস্যালাইনেশন প্ল্যান্টগুলিই এই অঞ্চলের টিকে থাকার অন্যতম ভিত্তি।

কিন্তু এখন এই কেন্দ্রগুলো সরাসরি সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। রবিবার বাহরাইনের একটি পানি শোধন কেন্দ্র ইরানি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিন আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের কেশম দ্বীপের একটি পানি শোধন কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে।

ডিস্যালাইনেশন প্ল্যান্ট সমুদ্রের লবণ ও দূষণ সরিয়ে পানযোগ্য পানি তৈরি করে। সাধারণত তাপ প্রয়োগে বাষ্পীভূত করা বা ‘রিভার্স অসমোসিস’ মেমব্রেন প্রযুক্তি ব্যবহার করা হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর বেশিরভাগ এই প্রযুক্তির ওপর নির্ভরশীল।

উপসাগরীয় দেশগুলো প্রাকৃতিকভাবে শুষ্ক। বৃষ্টিপাত কম এবং মিঠা পানির উৎস সীমিত।

কুয়েতের প্রায় ৯০ শতাংশ, ওমানের ৮৬ শতাংশ, সৌদি আরবের ৭০ শতাংশ এবং সংযুক্ত আরব আমিরাতের ৪২ শতাংশ পানি ডিস্যালাইনেশন প্ল্যান্টের ওপর নির্ভরশীল। জিসিসি দেশগুলো বিশ্বে উৎপাদিত পরিশুদ্ধ সমুদ্রজলের প্রায় ৪০ শতাংশ উৎপন্ন করে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এসব স্থাপনায় হামলা হলে শুধু পানি সরবরাহই হুমকির মুখে থাকবে না, পুরো অর্থনীতি ও মানবিক পরিস্থিতিও সংকটে পড়তে পারে। অতীতে ১৯৯০–৯১ সালের উপসাগরীয় যুদ্ধে কুয়েতের ডিস্যালাইনেশন প্ল্যান্ট ধ্বংস হয়েছিল, যার ফলে দেশের পানি সরবরাহে বড় সংকট তৈরি হয়েছিল।

ছোট দেশগুলো সবচেয়ে ঝুঁকিতে—বাহরাইন, কুয়েত ও কাতার—কারণ বিকল্প পানি উৎস সীমিত। বড় দেশগুলো কিছুটা প্রস্তুতি নিয়েছে; সংযুক্ত আরব আমিরাত প্রায় ৪৫ দিনের পানির মজুত রাখার পরিকল্পনা করেছে।

বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিকভাবে পানি নিরাপত্তাকে সমন্বিতভাবে দেখা জরুরি। যৌথ মজুত, ডিস্যালাইনেশন নেটওয়ার্ক ও নবায়নযোগ্য জ্বালানিচালিত ছোট প্ল্যান্ট বাড়ানো অন্যতম পদক্ষেপ।

যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং পানির অবকাঠামোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে মানবিক সংকট আরও গভীর হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিরাপদ পানির ঝুঁকিতে মধ্যপ্রাচ্য

সর্বশেষ আপডেট ০৮:২০:১১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬