ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 189

দেশের সব বিশ্ববিদ্যালয় সোমবার থেকে বন্ধ থাকবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদুল ফিতরের ছুটি এগিয়ে আনা হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়েছে, বৈশ্বিক সংকটের এই সময় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। তাই সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৯ মার্চ থেকে নির্ধারিত তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়গুলোকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। দিনের আলোয় লাইট ব্যবহার না করার পরামর্শ, দরজা ও জানালা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার, অফিস চলাকালীন অতিরিক্ত লাইট, ফ্যান ও এসি বন্ধ রাখা। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।

অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করতে হবে। করিডোর, সিঁড়ি, ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার নিষিদ্ধ। অফিস শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এসি—সব কিছু বন্ধ নিশ্চিত করতে হবে। গাড়ির ব্যবহার সীমিত রাখা এবং জ্বালানিতেও সাশ্রয়ী হওয়া আবশ্যক।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্যমতে দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৭২টি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় ৫৬টি, অনুমোদিত বেসরকারি ১১৬টি।

তবে কিছু বিশ্ববিদ্যালয় এখনও শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি।

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনীয়তা আরও বাড়ছে। তাই বিশ্ববিদ্যালয়গুলো এই নির্দেশনা মেনে সচেতনভাবে কাজ করলে বৈদ্যুতিক ও জ্বালানি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট ০৭:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬