ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ মার্চে দেশজুড়ে আলোকসজ্জা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪২:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 131

ছবি সংগৃহীত

জ্বালানি সংকট বিবেচনায় নিয়ে এবার স্বাধীনতা দিবসে সারা দেশে কোনো ধরনের আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে প্রতি বছরই বিভিন্ন স্থাপনা ও সড়কে আলোকসজ্জা করা হয়ে থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় এবং কৃচ্ছ্রসাধনের কথা মাথায় রেখে এবার এই আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দিবসটি ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২৬ মার্চে দেশজুড়ে আলোকসজ্জা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী 

সর্বশেষ আপডেট ০৩:৪২:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬