শিরোনাম
জাতিসংঘ অধিবেশনে বাংলদেশী প্রার্থীর সমর্থনে প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 173
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের জন্য আয়োজন করা ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। এই পদের জন্য সমর্থন পাওয়া দেশের কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, সরকার মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
দুর্নীতি মোকাবিলার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী জানান, সরকারের সব স্তরে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এটি দেশের নৈতিক ও প্রশাসনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
































