ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের জন্য সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করা হবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 196

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধান করতে মাউশি কর্মকর্তাদের কার্যক্রম আরও দ্রুত ও স্বচ্ছ করতে হবে।

তিনি নির্দেশ দিয়েছেন, শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয় এবং বেতন, ভাতা, পেনশন, ছুটি ও বদলি সম্পর্কিত বিষয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন হয়।

মন্ত্রী আরও বলেন, সেবাপ্রদান প্রক্রিয়া সহজ ও আধুনিক করতে ডিজিটাল অটোমেশন এবং এআই-ভিত্তিক সফটওয়্যারের ব্যবহার বাড়াতে হবে।

ভবিষ্যতে শিক্ষার্থীরা ও শিক্ষকেরা সহজেই সমস্যার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা বা ডেস্কের তথ্য জানতে পারবেন। তিনি কর্মকর্তাদের সুষ্ঠু সমন্বয় ও খোলামেলা আলোচনার মাধ্যমে প্রশাসনিক পরিবেশ আরও কার্যকর করতে উৎসাহ দিয়েছেন।

সভায় মাউশি কর্মকর্তারা সফটওয়্যার ও অনলাইন সিস্টেমের সীমাবদ্ধতা তুলে ধরলে মন্ত্রী দ্রুত সমাধানের নির্দেশ দেন।

অনুষ্ঠানে মাউশির মহাপরিচালক প্রফেসর বিএম আব্দুল হান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষকদের জন্য সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করা হবে

সর্বশেষ আপডেট ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬