ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 236

ইরানের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের একটি দৃশ্য

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে আঙ্কারা।

তবে সেটি লক্ষ্যভেদ করার আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার তুরস্কের সরকারি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের মূল ভূখণ্ডের দিকে এগোচ্ছিল।

পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর রাডার তা শনাক্ত করে এবং দ্রুত ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ে মাঝ আকাশেই ধ্বংস করা হয়। এ ঘটনায় তুরস্কে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেঙে যাওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। তেহরানের দাবি, ওই হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। পরিস্থিতি নিয়ে অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

সর্বশেষ আপডেট ১০:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬