ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ রোগী সেজে হাসপাতাল পরিদর্শনে এমপি

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
  • সর্বশেষ আপডেট ০৩:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 202

মাদারীপুরে ২৫০ শয্যা সদর হাসপাতালে রোগী সেজে হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বুধবার (৪ মার্চ) সকালে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসা সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সকালে সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে যান তিনি। পরে নিজের পরিচয় প্রকাশ করে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

এ সময় প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে তারা সময়মতো উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সঠিকভাবে হচ্ছে কি না- তা খোঁজখবর নেন সংসদ সদস্য। তিনি জরুরি বিভাগ (ইমার্জেন্সি) পরিদর্শন করে রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি না এবং সেবার মান কেমন- সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তুষ্টি সম্পর্কে জানতে চান।

পরিদর্শন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি হঠাৎ এ পরিদর্শনে এসেছেন, যাতে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।

এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাধারণ রোগী সেজে হাসপাতাল পরিদর্শনে এমপি

সর্বশেষ আপডেট ০৩:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬