ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ

- সর্বশেষ আপডেট ১১:৫৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 187
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ ২ জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৫ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজ বুধবার (৪ মার্চ) দিন ধার্য রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেলে এই রায় ঘোষণা হওয়ার কথা।
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল মামলায় রায় ঘোষণার দিন ঠিক করে আদেশ দেন।
এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজন আসামি রয়েছেন। অন্য আসামিরা হলেন- খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভুঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
এরও আগে, গত ৩ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করার জন্য ১৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওইদিন এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
































