ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে আর আলোচনা নয় —ট্রাম্পের ঘোষণা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 191

ইরানের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই—এমন অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এখন আর আলোচনায় বসার সময় নেই।

স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর ইরান নাকি আলোচনার প্রস্তাব দিয়েছিল।

কিন্তু তাঁর ভাষায়, সেই সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে। ফলে বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে সংলাপে ফেরার প্রশ্নই ওঠে না।

এর আগে অবশ্য ভিন্ন সুর শোনা গিয়েছিল। ট্রাম্প এক পর্যায়ে বলেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় আগ্রহ দেখিয়েছে এবং তিনিও আলোচনায় বসতে প্রস্তুত। হোয়াইট হাউস থেকেও তখন একই ইঙ্গিত দেওয়া হয়েছিল।

তবে ইরানের পক্ষ থেকেও কঠোর বার্তা এসেছে। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, “আমরা আমেরিকার সঙ্গে আলোচনা করব না।”

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ শুরু করতে ইরান চাপ দিয়েছে—মার্কিন গণমাধ্যমের এমন দাবিও তিনি প্রত্যাখ্যান করেন।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পর আলী লারিজানি ওমানের মধ্যস্থতায় নতুন করে পরমাণু আলোচনা শুরু করার চেষ্টা করেছিলেন।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। রাজধানী তেহরানে চালানো ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা যায়। এর জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের সঙ্গে আর আলোচনা নয় —ট্রাম্পের ঘোষণা

সর্বশেষ আপডেট ১০:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬