ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন

খামেনি হত্যায় গুপ্তচর নেটওয়ার্ক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 149

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পেছনে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি, ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচর নেটওয়ার্ক এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তার সমন্বয় ছিল বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, কয়েক দশক ধরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ইরানের ভেতরে বিস্তৃত তথ্যদাতা ও গুপ্তচর নেটওয়ার্ক গড়ে তোলে।

গত ছয় মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থা এ অভিযানে প্রযুক্তিগত ও তথ্যগত সহায়তা দেয়। এসব তথ্যের সমন্বয়েই শনিবার চালানো হয় চূড়ান্ত হামলা।

ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি, তেহরানের একটি নেতৃত্ব কমপ্লেক্সে বৈঠকের সময় মাত্র ৬০ সেকেন্ডের সমন্বিত হামলায় খামেনিসহ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের কয়েকজন নিহত হন। এ হামলায় প্রায় ৪০ জন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন বলেও দাবি করা হয়।

হামলার সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য। ওই সময় তেহরানে শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল এবং খামেনি কখন সেখানে উপস্থিত থাকবেন—এ সম্পর্কিত তথ্য আগে থেকেই ইসরায়েলের হাতে পৌঁছায়।

গোয়েন্দা বিশ্লেষকদের মতে, ইসরায়েলের গুপ্তচর সংস্থা বহু বছর ধরে খামেনির দৈনন্দিন চলাফেরা, নিরাপত্তা ব্যবস্থা, ঘনিষ্ঠ সহযোগী এবং পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিল।

পরে এসব তথ্য যুক্তরাষ্ট্রের নজরদারি ও আড়িপাতার মাধ্যমে পাওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়।

কিছু বিশ্লেষক অবশ্য এই পদক্ষেপকে কৌশলগত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তাঁদের মতে, নেতৃত্বকে সরিয়ে দেওয়া সাময়িক প্রভাব ফেলতে পারে, তবে এতে ভবিষ্যতে আরও কঠোর প্রতিপক্ষের উত্থানের সম্ভাবনাও তৈরি হয়।

ইসরায়েলের গুপ্তচর সংস্থা বহু বছর ধরেই ইরানের ভেতরে গোপন নেটওয়ার্ক পরিচালনা করছে। এর আগে দেশটিতে কয়েকজন পরমাণু বিজ্ঞানী হত্যা, পারমাণবিক কর্মসূচিতে সাইবার হামলা এবং গুরুত্বপূর্ণ নথি চুরির মতো অভিযানেও এই নেটওয়ার্ক ব্যবহারের অভিযোগ রয়েছে।

বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধের চরিত্র বদলে গেছে। এখন সামরিক শক্তির পাশাপাশি গোয়েন্দা তথ্য, প্রযুক্তি এবং ভেতরের অনুপ্রবেশই বড় ভূমিকা রাখছে—আর সেই সমন্বয়ের ফলেই কয়েক দশকের প্রস্তুতির পর মাত্র এক মিনিটের একটি অভিযান পুরো অঞ্চলের পরিস্থিতি বদলে দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন

খামেনি হত্যায় গুপ্তচর নেটওয়ার্ক

সর্বশেষ আপডেট ০৭:৩৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬