ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থানরত ইরানি নাগরিকদের নিজ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, ধাপে ধাপে তাদের সৌদি ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
আরও পড়তে পারেন
ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি জানিয়েছে, রিয়াদে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিবিসি অ্যারাবিক-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকেই ওমরাহযাত্রীদের প্রত্যাবর্তন শুরু হয়। তারা সৌদি-ইরাক সীমান্তপথে যাত্রা করে পরে ইরানে প্রবেশ করেন।
খবরে উল্লেখ করা হয়েছে, পবিত্র নগরী মক্কা ও মদিনায় অবস্থানরত ইরানি ওমরাহযাত্রীর সংখ্যা প্রায় নয় হাজার।
পরিস্থিতির প্রেক্ষাপটে তাদের ফেরানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




































