শিরোনাম
নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৩:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 188
রাজধানীর বিভিন্ন সড়কের বিলবোর্ড ও ব্যানারে অভিনন্দন জানিয়ে নিজের ছবি সম্বলিত যেসব বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, তা দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান।
রুমন জানান, মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে অফিসে আসার পথে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পান প্রধানমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সঙ্গে সঙ্গে সেটি সরানো হয়।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রচার করছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেগুলো দ্রুত অপসারণ করার কঠোর নির্দেশনা দিয়েছেন।
































