ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ভিসা নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 191

প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।

সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের এবং তা আরও বিস্তৃত করার বিষয়ে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত।

ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন।

সীমান্ত হাটসহ কয়েকটি স্থলবন্দর বর্তমানে বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্ক জোরদারের স্বার্থে এগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

তবে ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এর একদিন আগে, রোববার (১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে প্রণয় ভার্মা বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক করার কথাও জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, গত দেড় বছরে ভারতের কনস্যুলেট ও ভিসা অফিসে কয়েক দফা হামলার ঘটনা ঘটায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।

সে কারণে অফিসগুলো পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারেনি। তবে পরিস্থিতি উন্নত হলে পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে বলে ভারতীয় পক্ষ আশ্বাস দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতীয় ভিসা নিয়ে সুখবর

সর্বশেষ আপডেট ০৩:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬