ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণপরিবহন ঢেলে সাজাতে চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 152

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে তাঁর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক।

প্রধানমন্ত্রী স্পষ্টই বলেছেন—পরিবহন সমস্যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এটি সমাধান করতেই হবে। দীর্ঘ সময় লন্ডনে বসবাসের অভিজ্ঞতা থেকে তিনি গণপরিবহনের কার্যকর মডেল কাছ থেকে দেখেছেন বলেও আলোচনায় উল্লেখ করেন।

প্রায় দুই ঘণ্টা ধরে রাজধানীর পরিবহন সংকট, সীমিত অ্যাক্সেস এবং নাগরিক দুর্ভোগ নিয়ে বিস্তারিত কথা হয়।

বিশেষ করে নারীদের যাতায়াত নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা তুলে ধরেন শামসুল হক। নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও নির্ভরযোগ্য সেবার অভাব—এসব বিষয় আলোচনায় গুরুত্ব পায়।

প্রাথমিকভাবে নারীচালিত বাস ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে একটি আলাদা সেবা চালুর ভাবনাও রয়েছে। পাশাপাশি ১৮০ দিনের মধ্যে ইলেকট্রিক বাসভিত্তিক সেবা চালুর আগ্রহের কথাও জানান তিনি।

মেট্রোরেলের বাইরে বিকল্প ব্যবস্থার কথাও উঠে আসে। মনোরেল, লাইট রেল, বাস রুট ফ্র্যাঞ্চাইজি, বিআরটি—সব মিলিয়ে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার চিন্তা রয়েছে।

কারণ ঢাকার ঘিঞ্জি এলাকা, বিশেষ করে বাসাবো, গোরান, মাদারটেক কিংবা পুরান ঢাকার বহু মানুষ এখনো কার্যকর গণপরিবহন সুবিধা থেকে বঞ্চিত।

প্রধানমন্ত্রীর দৃষ্টিতে কেবল অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়; নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাও জরুরি। বাস খাতে বিশৃঙ্খলা কমাতে জোনভিত্তিক পাইলট প্রকল্প চালুর প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।

কম বিনিয়োগে বেশি মানুষকে সেবা দেওয়ার কৌশল খোঁজার ওপর জোর দিয়েছেন তিনি।

আলোচনায় ঢাকার ওপর চাপ কমাতে রেলভিত্তিক যোগাযোগ সম্প্রসারণ এবং বিকেন্দ্রীকরণের প্রসঙ্গও উঠে আসে।

দ্রুতগতির ট্রেন চালু করা গেলে চট্টগ্রামসহ অন্য শহর থেকে প্রতিদিন ঢাকায় যাতায়াত সম্ভব হবে—এমন ধারণাও ব্যক্ত করা হয়। এতে রাজধানীকেন্দ্রিক চাপ কিছুটা হলেও কমতে পারে বলে আলোচনা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণপরিবহন ঢেলে সাজাতে চান প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬