ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
আইনমন্ত্রী

সংসদে উঠছে অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট ০৩:২৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 180
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আসন্ন সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে ১৩৩ অধ্যাদেশ জারি করা হয়েছেছেন তার প্রত্যেকটিই উত্থাপণ করা হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।আসাদুজ্জামান বলেন, সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করবে। মামলার জট আমাদের দেশে একটা প্রকট সমস্যা। সেটাকে নিরসন করতে যা যা করতে হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধ পরিকর।
তিনি বলেন, নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যারা জড়িত তাদের যদি কেউ আশ্রয় দেয়, তাদের শেকড় উপড়ে ফেলা হবে। আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অবস্থায় যতটুকু তৎপর ছিলাম, এখন তার চেয়েও বেশি তৎপর দেখতে পাবেন।

আসাদুজ্জামান বলেন, ‘কোনও সরকারি দফতরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের শুধু চাকরিই যাবে না, তার বিরুদ্ধে মামলাও হবে।’

এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইনমন্ত্রী

সংসদে উঠছে অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ

সর্বশেষ আপডেট ০৩:২৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬