ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ নেতাদের জামিনে ক্ষোভ ডাকসু ভিপির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 148

ডাকসুর ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

হাইকোর্টে আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার জামিন মঞ্জুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েম। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, একদিকে অভিযুক্ত নেতারা মুক্তি পাচ্ছেন, অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের দমনচেষ্টা চলছে—এ পরিস্থিতি উদ্বেগজনক।

জুলাই-আগস্টের সহিংসতার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সময়ে হত্যার অভিযোগসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকেও ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাদিক কায়েম লেখেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা জামিন পাচ্ছেন এবং তাদের কার্যালয় পুনরায় খুলে দেওয়া হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এটিকে তিনি গণশত্রুদের পুনরুত্থান হিসেবে দেখছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও মিলছে।

সুরক্ষা অধ্যাদেশ উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের আন্দোলনকে আড়াল করার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। যারা এমন সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিচ্ছেন, তাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন—এই পদক্ষেপ ভবিষ্যতে সবার জন্যই বুমেরাং হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সাম্প্রতিক পরিবর্তনের পর সরকারঘনিষ্ঠ মহলের প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন ডাকসু ভিপি। তার দাবি, গণভোট ও জুলাই সনদের চেতনা উপেক্ষা করে পুরোনো ধাঁচের দলীয়করণ এবং রাজনৈতিক পরিচয়ভিত্তিক সুবিধা বণ্টনের প্রবণতা আবার বাড়ছে।

সবশেষে সাদিক কায়েম আশঙ্কা প্রকাশ করেন, এ ধারা অব্যাহত থাকলে দেশ দাসত্বের ঝুঁকিতে পড়তে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্টদের সংযমী ও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আ’লীগ নেতাদের জামিনে ক্ষোভ ডাকসু ভিপির

সর্বশেষ আপডেট ১০:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬