ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানকে মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 141

জাতিসংঘের একাশিতম সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকার। প্রায় চার দশক পর বিশ্ব সংস্থার এই গুরুত্বপূর্ণ নেতৃত্বে ফেরার লক্ষ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এর আগে বাংলাদেশের প্রার্থী হিসেবে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের নাম বিবেচনায় ছিল। তবে তিনি বর্তমানে দায়িত্বে না থাকায় সরকার শেষ পর্যন্ত ড. খলিলুর রহমানের নাম চূড়ান্ত করে।

দায়িত্বশীল সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন এবং নির্বাচনের আগে সমন্বিত কূটনৈতিক প্রচারণা জোরদারের নির্দেশ দিয়েছেন।

আগামী ২ জুন নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আঞ্চলিক আবর্তন নীতিমালা অনুযায়ী এবার সভাপতি নির্বাচিত হবেন এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে। বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ইউরোপীয় দেশ সাইপ্রাস।

ফিলিস্তিন শুরুতে প্রার্থিতা ঘোষণা করলেও শেষ পর্যন্ত তারা সরে দাঁড়ায়। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকটি প্রভাবশালী দেশের কূটনৈতিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

বিশ্লেষকদের মতে, এতে বাংলাদেশের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে, যদিও চূড়ান্ত ফল নির্ভর করবে ভোটের কূটনৈতিক সমীকরণের ওপর।

উল্লেখ্য, সর্বশেষ উনিশশো ছিয়াশি-সাতাশি মেয়াদে হুমায়ুন রশীদ চৌধুরী একচল্লিশতম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ বিরতির পর আবারও সেই পদে বাংলাদেশের প্রার্থী থাকা কূটনৈতিক অঙ্গনে নতুন আগ্রহ সৃষ্টি করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানকে মনোনয়ন

সর্বশেষ আপডেট ০৮:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬