ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে সাইপ্রাসের মুখোমুখি বাংলাদেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 189

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বিতা এখন সরাসরি বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে সীমিত থাকছে।

কূটনৈতিক সূত্র জানায়, নিউইয়র্ক সময় বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফিলিস্তিন আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।

এতে করে আগামী মে মাসে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ নির্বাচনে বাংলাদেশের জন্য পথ কিছুটা স্পষ্ট হলো। এখন প্রতিযোগিতায় একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা ছিল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের।

তবে সরকার পরিবর্তনের পর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। শেষ পর্যন্ত সদ্য দায়িত্ব নেওয়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বাংলাদেশ প্রায় চার বছর আগে এই পদে প্রার্থিতা ঘোষণা করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছিল। পরে সাইপ্রাস এবং আরও পরে ফিলিস্তিন প্রার্থী হওয়ার ঘোষণা দেয়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রার্থিতা ঘোষণার আগে বা পরে এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি ফিলিস্তিন।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদটি আঞ্চলিক ভিত্তিতে পালাক্রমে বণ্টিত হয়। এবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ থেকে প্রার্থী দিয়েছে বাংলাদেশ ও সাইপ্রাস। ফলে ভোটের লড়াই এখন এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতিসংঘে সাইপ্রাসের মুখোমুখি বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৫:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬