ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী যমুনায়, মন্ত্রীরা কোন ঠিকানায়?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 226

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

নতুন সরকারের আবাসন নিয়ে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে। নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের বিষয়টি সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই উঠছেন।

সরকারি আবাসন পরিদপ্তর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দের কাজ শেষ করেছে; আনুষ্ঠানিক চিঠি দেওয়া এখন সময়ের ব্যাপার।

হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোড ঘিরে যে ‘মন্ত্রিপাড়া’, সেখানে আবারও রাজনৈতিক কেন্দ্রচর্চা জমে উঠবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এতদিন এসব বাংলোয় ছিলেন।

দায়িত্ব হস্তান্তরের পর তারা ধীরে ধীরে সরে যাচ্ছেন। অধিকাংশ বাসা ইতোমধ্যে খালি হয়েছে, বাকি দুটিও শিগগির ছাড়ার কথা জানিয়েছে আবাসন কর্তৃপক্ষ।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পাওয়ার পর ১৭ ফেব্রুয়ারি শপথের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়। এরপর থেকেই মন্ত্রিসভার সদস্যদের আবাসন নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মিন্টো রোডের ৩৩ নম্বর বাংলোয় আগের মতোই থাকছেন। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়া তিনি ওই বাসাতেই অবস্থান অব্যাহত রাখছেন।

নতুন বরাদ্দ অনুযায়ী স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উঠছেন ৩৫ হেয়ার রোডে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ বেইলি রোডে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ৫ হেয়ার রোডে এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন ২৫ বেইলি রোডে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ থাকবেন ৭ মিন্টো রোডে, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ২ মিন্টো রোডে এবং সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ৫ মিন্টো রোডে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ হেয়ার রোড, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ৬ হেয়ার রোড।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা উঠছেন ১ মিন্টো রোডে, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ৪ মিন্টো রোডে, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ৩৪ মিন্টো রোডে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ৪১ মিন্টো রোডে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ থাকবেন ২ হেয়ার রোডে। মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানকে বেইলি রোডে বাংলোবাড়ি দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী গুলশানে সরকারি বাসা পেয়েছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম উঠবেন ধানমন্ডির সরকারি বাসায়।

প্রতিমন্ত্রীদের জন্য হেয়ার রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে। তিনটি ১০ তলা ভবনে মোট ৩০টি ফ্ল্যাট রয়েছে সেখানে। সংস্কারকাজ শেষ হলে ঈদুল ফিতরের পর তারা নতুন বাসায় উঠতে পারবেন বলে জানানো হয়েছে।

এদিকে সদ্যবিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এখনো যমুনায় অবস্থান করছেন। ২৭ ফেব্রুয়ারি তিনি ভবনটি ছাড়বেন বলে সরকারি সূত্র জানিয়েছে।

বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজ বাসভবনে আছেন; প্রথমে অন্যত্র বাসভবন নির্ধারণের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত যাতায়াতের বিষয়টিই প্রাধান্য পেয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রী যমুনায়, মন্ত্রীরা কোন ঠিকানায়?

সর্বশেষ আপডেট ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬