ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবিসংবাদিত নেতা তারেক রহমান : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 249

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে জনতার অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আয়োজিত ‘অবিসংবাদিত তারেক রহমান’ শীর্ষক প্রবন্ধ সংকলনের পাঠ উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা বলেন। তারিক চয়ন সম্পাদিত বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী।

মন্ত্রী বলেন, সত্য-মিথ্যার জটিল পরিস্থিতি ও দীর্ঘ রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে তারেক রহমান আজ দৃঢ় অবস্থানে পৌঁছেছেন। মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও ব্যক্তিগত দৃঢ়তার কারণেই তিনি এই অবস্থান অর্জন করেছেন এবং ভবিষ্যতেও রাষ্ট্রনায়ক হিসেবে তার সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘অবিসংবাদিত’ কোনো স্থায়ী উপাধি নয়; কর্ম ও আদর্শের মাধ্যমে এটি অর্জন ও ধরে রাখতে হয়। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তারেক রহমান পারিবারিকভাবেই মানবিক গুণাবলি ও মূল্যবোধ অর্জন করেছেন বলে মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, একজন রক্ত-মাংসের মানুষের পক্ষে এত প্রতিকূলতা অতিক্রম করে টিকে থাকা সহজ নয়। তারেক রহমানের অন্তর্নিহিত শক্তি ও মানবিক নেতৃত্বগুণই তাকে জনআস্থা ধরে রাখতে সহায়তা করছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও নেতৃত্বের নৈতিকতা ও মানবিক দিকের গুরুত্ব নতুন করে উপলব্ধি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. ইউসুফ হায়দার চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং বইটির সম্পাদক তারিক চয়ন।

উল্লেখ্য, ‘অবিসংবাদিত তারেক রহমান’ সংকলনে দেশের ১৯ জন শিক্ষক, লেখক, চিন্তক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধার লেখা সংকলিত হয়েছে। বইটিতে তারেক রহমানের রাজনৈতিক জীবন, দর্শন, আদর্শ ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অবিসংবাদিত নেতা তারেক রহমান : তথ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬