ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 198

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন নুরুল হক নুর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগে থেকেই তিনটি গাড়ি চালু ছিল, আজ আরও দুটি যুক্ত হওয়ায় বিমানবন্দর থেকে মরদেহ দ্রুত নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া সহজ হবে। এর মাধ্যমে প্রবাসীদের পরিবারকে তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করা যাবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, প্রবাসীদের মরদেহ দেশে আনার পুরো প্রক্রিয়া বিনা খরচে সম্পন্ন করার উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়। বর্তমানে মরদেহ দেশে পৌঁছানোর পর পরিবারকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে নিবন্ধন করে বিদেশে গেলে প্রবাসীদের জন্য ১৩ লাখ টাকার সহায়তার ব্যবস্থাও রয়েছে বলে জানান তিনি।

সরকারি এ ঘোষণা বাস্তবায়নে কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং প্রবাসী পরিবারগুলো কতটা উপকৃত হবে—এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার ঘোষণা

সর্বশেষ আপডেট ০৬:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬