ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজার পরিস্থিতি সন্তোষজনক বললেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 180

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বাজারে পণ্যের সরবরাহ ও পরিস্থিতি নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে বাজার পরিস্থিতি সন্তোষজনক এবং পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

তিনি জানান, রোজাকে সামনে রেখে কিছু অসাধু ব্যক্তি অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করছে। তবে যারা মূল্য কারসাজিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, বাজার পুরোপুরি স্বাভাবিক ও ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক রাখতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও দ্রুত ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাজার পরিস্থিতি সন্তোষজনক বললেন বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬