ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে নিরাপত্তা বাহিনী সঙ্গে সশস্ত্র বাহিনী গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৭:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 233

প্রতিকী ছবি

বান্দরবানের রোয়াংছড়িতে সশস্ত্র বাহিনীর সাথে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি খবর পাওয়া গেছে। আজ সোমবার বিকাল সাড়ে চারটায় তারাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুরুং বাজার ৫ কিলোমিটার দূরে সাইরণ পাড়াতে এই গোলাগুলি হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বিকালে বান্দরবান-রুমা সড়কের রোয়াংছড়ির মুরুংগো বাজার এলাকার সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌছালে পাশের পাহাড় থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় একদল সন্ত্রাসী। পরে আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।পুলিশের পক্ষ থেকে সাড়ে ৪ টা থেকে ৫ টা পর্যন্ত গুলি বিনিময়ের পর বন্ধ থাকার কথা জানানো হলেও সর্বশেষ ৬ টা পর্যন্ত গোলাগুলি চলমান ছিল বলে জানান স্থানীয়রা।

সত্যতা নিশ্চিত করেছেন তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা।

তিনি ওই এলাকার ইউপি সদস্য বরাত দিয়ে বলেন, বিকাল থেকে সাইরন পাড়াতে সড়কের পাশে নিরাপত্তা বাহিনী সাথে সশস্ত্র বাহিনী গোলাগুলি হয়েছে। এখনো থেমে থেমে গোলাগুলি হচ্ছে। তবে কি কারণে ও কোন সংগঠন সাথে এই ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।

নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছে, গাড়ি থেকে চাঁদা কালেকশন করার সময় নিরাপত্তা বাহিনীকে জানালে দু’পক্ষের মাঝে গোলাগুলি হয়। এখন গহীন পাহাড়ে ভেতর গোলাগুলি চলছে বলে জানান তিনি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, বিকেল সাড়ে ৪টার সময় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের সাথে সন্ত্রাসীদের মুখোমুখি হলে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করলে সেনাবাহিনীও পাল্টা গুলি বর্ষণ করে। পরে সন্ত্রাসীরা ফাঁকাগুলি বর্ষণ করে জঙ্গলে পালিয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে নিরাপত্তা বাহিনী সঙ্গে সশস্ত্র বাহিনী গোলাগুলি

সর্বশেষ আপডেট ০৭:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬