ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 188

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।

আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন তুলনামূলকভাবে দীর্ঘ হয়ে থাকে। প্রথম বৈঠকেই নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ উত্থাপন, শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ উপস্থাপনের বিষয়টি এদিনের কার্যতালিকায় থাকে। পুরো অধিবেশনজুড়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ- অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রায় দেড় বছর পর, চলতি মাসের ১২ তারিখ অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে। সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক আহ্বান করার বিধান রয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম বৈঠক শুরু হয় এবং সেখানেই নতুন স্পিকার নির্বাচিত হন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর প্রকাশ্যে আর দেখা যাননি। অন্যদিকে, বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

এ অবস্থায় নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিন পর গত মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তবে সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সর্বশেষ আপডেট ০৬:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬