ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেকারত্বের গ্লানিতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সর্বশেষ আপডেট ০২:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 217

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বেকারত্বের হতাশায় আবুল কালাম আজাদ (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের গণকপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুর আগে পরিবারের উদ্দেশ্যে একটি আবেগঘন চিরকুট লিখে গেছেন তিনি।

নিহত আবুল কালাম আজাদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বেকারত্বজনিত মানসিক চাপে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় কাজের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় চরম হতাশায় ভেঙে পড়েন তিনি।

উদ্ধারকৃত চিরকুটে ওই যুবক লেখেন, প্রিয় পরিবার। আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মতো পরিবার আমি পাইছি। কিন্তু আমার মনে হয়, আমার মতো ছেলে পেয়ে তোমরা একটুও সুখী নও। কারণ আমি বেকার। আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদেরকে খাওয়াইতে পারি নাই। তোমরা সবাই আমাকে মাফ করে দিও।

চিরকুটের শেষে তিনি আরও লেখেন, আমার জন্য দোয়া করিও। আর আমিও দোয়া করি, আমার মতো ছেলে যেন কোনো পরিবারে না জন্মে।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেকারত্বের গ্লানিতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

সর্বশেষ আপডেট ০২:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬