ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 235

প্রধানমন্ত্রী তারেক রহমান

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, দিবসটি সামনে রেখে দেওয়া এক বাণীতে তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভাষা আন্দোলনের চেতনা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের ভিত্তি গড়ে দেয় বলেও বাণীতে তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষা কেবল আবেগের প্রতীক নয়; এটি জাতির পরিচয়, সংস্কৃতি ও সৃজনশীল শক্তির মূলভিত্তি। বাংলা ভাষার শুদ্ধ চর্চা, গবেষণা কার্যক্রম জোরদার এবং প্রযুক্তিতে এর ব্যবহার বিস্তৃত করার ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে ভাষা আন্দোলনের আদর্শ আজও প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

বাণীর শেষাংশে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬