শিরোনাম
প্রধানমন্ত্রীর পিএস, এপিএস ও প্রোটোকল অফিসার হলেন যারা

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 285
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রোটোকল অফিসার হিসেবে তিনজনকে নতুনভাবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনের আলোকে মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিযুক্ত করা হয়েছে। তার নিয়োগ প্রধানমন্ত্রী পদে থাকা বা প্রধানমন্ত্রীর ইচ্ছার ভিত্তিতে কার্যকর থাকবে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নিয়োগও প্রধানমন্ত্রীর পদাবধি বা প্রধানমন্ত্রীর ইচ্ছার সঙ্গে সংশ্লিষ্টভাবে কার্যকর থাকবে।
অপর প্রজ্ঞাপনের মাধ্যমে সিনিয়র সহকারী সচিব উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Tag :
পিএস# এপিএস # প্রোটোকল#































