ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 219

ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর জাতীয় সংসদের সংসদীয় দলের সভাকক্ষে নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের পর আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। একই সঙ্গে তাঁকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করা হয়েছে বলেও জানানো হয়।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করান। তবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে তাঁরা শপথ নেননি।

শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে নির্দেশনা দেন। তিনি জানান, তাঁরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়।

দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবন থেকে গুলশানের বাসার উদ্দেশে রওনা দেন তারেক রহমান এবং প্রায় ১২টা ৪০ মিনিটে সেখানে পৌঁছান বলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানিয়েছেন।

বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। শপথ অনুষ্ঠানের আগে তিনি দক্ষিণ প্লাজায় উপস্থিত থাকবেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

সর্বশেষ আপডেট ০৫:১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬