ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে মন্ত্রণালয় পাচ্ছেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 568

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ফাইল ছবি

মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন নুরুল হক নুর। আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান, যেখানে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

জানা গেছে, তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদ-এর উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, নুরকে ইতোমধ্যে শপথ অনুষ্ঠানে অংশ নিতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে ট্রাক প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল হক নুর। সংসদে অভিষেকের পর এবার তিনি নির্বাহী বিভাগেও যুক্ত হতে যাচ্ছেন।

রাজনীতিতে তার উত্থান মূলত ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচনে তিনি তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। এরপর থেকেই ‘ভিপি নুর’ নামে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়াকে তার রাজনৈতিক যাত্রার নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে মন্ত্রণালয় পাচ্ছেন নুরুল হক নুর

সর্বশেষ আপডেট ০১:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬