ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি’র যাত্রা শুরু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 227

সারজিস আলম

“জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করেই বিএনপি সরকারের যাত্রা শুরু হলো”- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়া সারজিস আলম শপথ ইস্যুকে কেন্দ্র করে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করেন।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় এমপিদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি স্পষ্ট করে জানান, বিএনপির এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না।

সালাহউদ্দিন আহমদ হাতে সাদা ও নীল রঙের দুটি আলাদা ফরম তুলে ধরে বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এখনো সংবিধানে এ পরিষদের কাঠামো বা শপথের বিধান সংযোজিত হয়নি। গণভোটের রায়ের ভিত্তিতে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়, তবে তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।”

তিনি আরও ব্যাখ্যা করেন, সংবিধানের তৃতীয় তফসিলে এ ধরনের শপথের নমুনা যুক্ত করতে হবে এবং পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন- সেটিও স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। এসব প্রক্রিয়া সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হওয়ার পরই কেবল সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

দলীয় সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, “আমরা সংবিধান মেনেই এতদিন চলেছি এবং ভবিষ্যতেও সংবিধানের পথেই চলবো।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দলীয় চেয়ারম্যানের নির্দেশনা ও উপস্থিতিতেই এই সিদ্ধান্ত জানানো হচ্ছে।

বিএনপির এই অবস্থানের পর রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম নিয়েছে। একদিকে এনসিপির মতো দলগুলো এটিকে ‘অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দিচ্ছে, অন্যদিকে বিএনপি বলছে—তাদের সিদ্ধান্ত পুরোপুরি সাংবিধানিক ব্যাখ্যার ভিত্তিতে নেওয়া।

শপথ ইস্যুকে ঘিরে এই ভিন্নমুখী অবস্থান দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় নতুন সমীকরণ তৈরি করবে কি না, তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি’র যাত্রা শুরু

সর্বশেষ আপডেট ০১:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬